আমাদের দেশে পেশা হিসেবে চিকিত্সা পেশা রয়েছে পছন্দের তালিকার এক নম্বর স্থানে। এর মধ্যে আবার ডেন্টাল সার্জনদের রয়েছে বিশেষ চাহিদা। সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজ ডেন্টাল চিকিত্সা শিক্ষায় শুধুমাত্র মেয়েদের জন্য প্রতিষ্ঠিত দেশের একমাত্র পূর্ণাঙ্গ ডেন্টাল কলেজ। রাজধানীর মালিবাগে নিজস্ব ভবনে রয়েছে এর সুপরিসর ক্যাম্পাস, যেখানে রয়েছে অত্যাধুনিক ডিজিটাল স্মার্টবোর্ড ও মাল্টিমিডিয়াসমৃদ্ধ শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণিকক্ষ, আধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত সকল বিষয়ের শীতাতপ নিয়ন্ত্রিত ল্যাবরেটরি, ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগসহ ডিজিটাল লাইব্রেরি, ক্যান্টিন, কমনরুম ইত্যাদি। এখানে পড়ালেখাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়। আর সে কারণেই এখানে রয়েছে সর্বোচ্চ যোগ্যতা ও অভিজ্ঞতাসম্পন্ন দক্ষ শিক্ষকমণ্ডলী। সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজের লেখাপড়া এবং অন্যান্য সুবিধা সম্পর্কে জানতে ৯৩৪০২০৩-৪, ০১৭৫১৭৭৯৬০৯ নম্বরে ফোন করতে পারেন।
এই কলেজে যে পড়ালেখাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়, তার প্রমাণ পাওয়া যায় এই কলেজের ফলাফলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে গত বছরের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত ১ম ও ২য় পেশাগত পরীক্ষায় মেধা তাালিকায় ৫টি স্থান লাভসহ ৮টি অনার্স অর্জন করতে সক্ষম হয়েছে এখানকার শিক্ষার্থীরা। পাশের হার বিবেচনায় কলেজের অবস্থান শীর্ষে। প্রথম পেশাগত পরীক্ষায় মেধা তালিকায় ৫ম, ৬ষ্ঠ, ৯ম ও ১০ম স্থান দখলসহ অনার্স প্রাপ্তির সংখ্যা ৭টি এবং পাসের হার ৮৬.৪৪%। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পাসের হার অনুসারে কলেজের অবস্থান প্রথম। দ্বিতীয় পেশাগত পরীক্ষায় ৪র্থ স্থান দখলসহ অনার্স প্রাপ্তির সংখ্যা ১টি এবং পাসের হার ৮২.৩৫%। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে পাসের হার অনুসারে কলেজের অবস্থান এবারেও প্রথম।
কলেজের এই ফলাফলে কলেজটির উদ্যোক্তা থেকে শুরু করে সকলেই অত্যন্ত আনন্দিত। এ প্রসঙ্গে সাফেনা উইমেন্স ডেন্টাল কলেজের চেয়ারম্যান জামিউল হোসেন জামির বলেন, ‘আমরা ভীষণ খুশি। প্রতিষ্ঠার শুরু থেকেই আমরা উদ্যোক্তা এবং শিক্ষকমণ্ডলী শিক্ষার্থীদের পাঠদানে যথেষ্ট গুরুত্ব দেই এবং শিক্ষার্থীরাও ভালো ফলাফল লাভে কঠোর অনুশীলন করে। সবার সম্মিলিত প্রচেষ্টাতেই আমরা এই ফলাফল লাভ করেছি এবং ভবিষ্যতেও আমরা এই ফলাফল ধরে রাখতে চাই।’
রাজধানীর মালিবাগে নিজস্ব ক্যাম্পাসে প্রতিষ্ঠিত এই কলেজটিতে ক্রমান্বয়ে আরও ছাত্রী ভর্তির চাহিদা তৈরি হয়েছে। যে কারণে ক্যাম্পাসকে আরও বড় করার প্রক্রিয়া শুরু করেছেন কর্তৃপক্ষ। এ ছাড়াও কলেজের নিজস্ব ভবনে মনোরম ও নিরিবিলি পরিবেশে একটি ছাত্রী হোস্টেল আছে। বিভিন্ন দেশের ভিজিটিং প্রফেসররাও এই কলেজে মাঝে মাঝে আসছেন।
যোগাযোগ : ১১১ ডিআইটি রোড, মালিবাগ, ঢাকা।
