অবৈধভাবে তিন হাজার শিক্ষক নিয়োগের অভিযোগে হরিয়ানার মুখ্যমন্ত্রী ওম প্রকাশ চৌতালা ও তার পুত্র অজয় চৌতালাসহ ৫৩ জনকে দোষীসাব্যস্ত করেছে দিল্লির একটি আদালত। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে। আগামী ২২ জানুয়ারি তাদের শাস্তি ঘোষণা করা হবে। শিক্ষক নিয়োগে দুর্নীতির মামলায় ২০০৮ সালে সিবিআই তাদের বিরুদ্ধে চর্জশিট দাখিল করে। চার্জশিটে দু’জন সরকারি কর্মকর্তার নামও এসেছে। প্রকাশ চৌতালা এবং তার পুত্র শিক্ষক নিয়োগের ক্ষেত্রে জাল কাগজপত্র ব্যবহার করেছেন বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।—খবর এনডিটিভির।
