ক্ষতিপূরণ চাই

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:১৩
কিছুদিন আগের কথা বলছি: রাতে খেতে বসেছি বিদ্যুত্ চলে গিয়েছে। মাস্টার ছেলেকে পড়াতে বসেছে বিদ্যুত্ চলে গিয়েছে; বরপক্ষকে দেখানোর জন্য কনে আনা হচ্ছে বিদ্যুত্ চলে গিয়েছে। ইত্যাদি নানাবিধ বিড়ম্বনায় অতিষ্ট হয়ে বহু কষ্টে সঞ্চিত এক হাজার টাকা দিয়ে একটি চার্জ লাইট কিনে ফেলি। বিপদ! এখন দেখছি বিদ্যুত্ স্থিতিশীল হয়ে পড়েছে। এদিকে আমার যে এক হাজার টাকা গচ্ছা গেল তার কী হবে। শুধু কি টাকাই গেল- এ চার্জ লাইট ব্যবহার না করলেও রীতিমত চার্জ দিতে হবে। এ ঝঞ্চাট পোহাতে বিরক্তির শেষ নেই। আমার এক হাজার টাকার অপচয় এবং ঝঞ্চাটের ক্ষতিপূরণ চাই। আশা করি যথাযথ কর্তৃপক্ষ বিষয়টি বিবেচনা করবেন। এম এ আজিজ, ১৪৫ ক্রিসেন্ট রোড, ঢাকা ১২০৫