মোঃ জাহিদ হাসান টুটুল
গাইবান্ধা সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র মোঃ জাহিদ হাসান টুটুলের দুইটি কিডনীই অকেজো। চিকিত্সার জন্য অনেক টাকার প্রয়োজন। টুটুল তার চিকিত্সার্থে সমাজের বিত্তবানদের নিকট আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা: সোনালী ব্যাংক লিমিটেড, সুপ্রীম কোর্ট শাখা, ঢাকা, সঞ্চয়ী হিসাব নং-৩৪১২৩৪১৬, মোঃ জয়নাল আবেদীন (চাচা), প্রশাসনিক আপীল ট্রাইব্যুনাল, ১৪ আব্দুল গনি রোড, ঢাকা। সেল ফোন: ০১৭১৪৬৪১৬১৩।
