নারায়ণগঞ্জে বুধবার উদ্বোধন করা হয়েছে মর্গ হাউজ (লাশ কাটা ঘর)। দুপুরে নারায়ণগঞ্জ-৫ (শহর ও বন্দর) আসনের এমপি নাসিম ওসমান আনুষ্ঠানিকভাবে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে শীতাতপ নিয়ন্ত্রিত মর্গ হাউজটির উদ্বোধন করেন। বুধবার দুপুরে নারায়ণগঞ্জ ১০০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে আধুনিক মর্গ হাউসের শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত নারায়ণগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. দুলাল চন্দ্র চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক মনোজ কান্তি বরাল, গণপূর্ত বিভাগের ঢাকা ইএন ডিভিশনের নির্বাহী প্রকৌশলী আবুল কালাম, নারায়ণগঞ্জ বিভাগের প্রকৌশলী ইলিয়াস আহমেদ, ডা. পারভীন আহমেদ, সদর মডেল থানার ওসি এস এম মঞ্জুর কাদের পিপিএম প্রমুখ।
