চাটমোহর হাইস্কুলের ১৫২ বছর পূর্তি উত্সব সম্পন্ন

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৩৮
নানা কর্মসূচির মধ্যদিয়ে মঙ্গলবার চাটমোহরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাজা চন্দ্রনাথ ও বাবু শম্ভুনাথ পাইলট (মডেল) হাইস্কুলের দু’দিনব্যাপী ১৫২ বছর পূর্তি উত্সব সম্পন্ন হয়। সোমবার উত্সবের উদ্বোধন করেন ঢাকা নটরডেম কলেজের অধ্যক্ষ ও এই স্কুলের প্রাক্তন ছাত্র ফাদার বেঞ্জামিন কস্তা। প্রধান অতিথি ছিলেন পাবনা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন। স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব ফসিউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাড. একেএম সামসুদ্দিন, ভাইস চেয়ারম্যান মো. হেলালউদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া আজাদ, পৌর মেয়র হাসাদুল ইসলাম হীরা, সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি কেএম আনোয়ারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাখাওয়াত হোসেন সাখো, সাবেক পৌর মেয়র অধ্যাপক আ. মান্নান, আওয়ামী লীগের সা. সম্পাদক মো. আ. মালেক, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শফিকুল ইসলাম। ১৫২টি মোমবাতি জ্বালিয়ে দু’দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর ছিল বর্ণাঢ্য শোভাযাত্রা। মঙ্গলবার সভাপতিত্ব করেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. শামসুল আলম। সাংস্কৃতিক অনুষ্ঠানে স্কুলের প্রাক্তন ছাত্র নাট্যকার অভিনেতা বৃন্দাবন দাস, অভিনেতা চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী অংশ নেন। অনুষ্ঠান সঞ্চালনায় স্কুলের প্রাক্তন ছাত্র ও মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরীফ মাহমুদ সঞ্জু ও স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. সাইফুল ইসলাম।