দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক নির্ভীক সাংবাদিক তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিনী এবং ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালক মন্ডলির সাবেক চেয়ারম্যান মরহুমা মাজেদা বেগমের ২৬তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার পিরোজপুরের ভাণ্ডারিয়া মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া মোনাজাত করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান মোঃ গেলাম সরওয়ার জোমাদ্দার। কলেজ অধ্যক্ষ শরীফ আব্দুল কাইয়ুমের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক হাচিনা বেগম, প্রভাষক আব্দুল হালিম হাওলাদার, মোঃ নুরুল হক, মোঃ নজরুল ইসলাম, মোঃ ওসমান গনি প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ হারুন অর রশিদ মুন্সি ও আফজাল আকন। মরহুমার রুহের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেণ অধ্যক্ষ শরীফ আব্দুল কাইয়ুম।
