বরুড়া স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিন বিকল

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৪১
বরুড়া উপজেলার চার লক্ষাধিক মানুষের চিকিত্সা সেবার একমাত্র ভরসাস্থল বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক্স-রে মেশিনটি প্রায় ২ বছর যাবত্ বিকল অবস্থায় পড়ে আছে। জানা গেছে, ১৯৯৭ সালে সরকার বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জন্য একটি এক্স-রে মেশিন বরাদ্দ দেয়। গত ২ বছর যাবত্ যান্ত্রিক ত্রুটির কারণে ব্যবহারের অযোগ্য হয়ে মেশিনটি হাসপাতালে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। হাসপাতালে চিকিত্সা নিতে আসা রোগীরা জানান, তারা সরকারিভাবে ন্যূনতম ৬০ টাকায় এক্স-রে করাতে পারতেন। মেশিনটি বিকল হয়ে পড়ায় প্রাইভেট হাসপাতাল বা ক্লিনিকে গিয়ে তাদেরকে এখন ৩ থেকে ৪শ’ টাকায় এক্স-রে করাতে হচ্ছে।