নগরকান্দায় কবর থেকে লাশ চুরি

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৪৩
নগরকান্দা উপজেলার শহীদনগর ইউনিয়নের ছাগলদী গ্রামের কবরস্থান থেকে ৫টি লাশ চুরির ঘটনা ঘটেছে। সরেজমিনে দেখা যায়, ছাগলদী কবরস্থানে অনেক কবরের মধ্যে ৫টি কবরের আংশিক খোঁড়া, আর ৫টি কবরের মধ্যে ৩টি কবরের লাশ চুরি করে নিয়ে গেছে। ছাগলদী গ্রামের কাদের শিকদার (৮০) চার মাস আগে, জাহিদ হোসেন (৩৫) ৭ মাস, মৃতঃ কুটি মিয়ার স্ত্রী খায়রুন (৬০) তিন মাস, একই গ্রামের সাহাদত্ এর স্ত্রী তিন মাস আগে মৃত্যুবরণ করেন। এদের প্রত্যেকের কবর খোঁড়া। এর মধ্যে জাহিদের মাথার অংশ কাদের শিকদারের পুরোটাই এবং আর একটি কবর থেকে লাশের কিছু অংশ চুরি করে নিয়ে যায়। তবে খায়রুনের লাশটি অক্ষত অবস্থায় দেখা যায়। সমশের শেখের পুত্র হাসমত শেখ গতকাল সোমবার সকালে জমিতে কাজ করার জন্য কবরস্থান দিয়ে যাওয়ার সময় কয়েকটি কবর খোঁড়া দেখতে পায় এবং সবাইকে এঘটনা জানায়। এ প্রসঙ্গে নগরকান্দা বাজার মসজিদের ইমাম মুফতি আসাদুজ্জামান বলেন, কোন পাচারকারী হাড়গোর কোন ওষুধ কোম্পানির কাছে বিক্রি করতে পারে অথবা কোন জিন-পরীর কাজও হতে পারে। নগরকান্দা থানার ওসি (তদন্ত) দেলোয়ার হোসেন ঘটনাস্থল প্রদর্শন করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হলেও আত্মীয়-স্বজনের কবর নিয়ে শংকিত রয়েছেন এলাকাবাসী।