বোরহানউদ্দিনে শিম চাষে ভাগ্য বদল

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৪৩
ভোলার বোরহানউদ্দিনে সিম চাষ করে বেকার শ্রীকৃষ্ণ সূতার এখন বেশ স্বাবলম্ব্বী । নব্বই দশকে চারশ’ টাকা ধার নিয়ে বর্গাজমিতে শুরু হয় তার সবজি চাষের পথচলা। তারপর কৃষি অফিসের মাধ্যমে সবজি চাষের উপর বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে বর্তমানে বাণিজ্যিকভিত্তিতে প্রায় ২ একর জমিতে সিমসহ বিভিন্ন সবজি চাষ করছেন। সিম চাষ করে আর্থিক অবস্থার পরিবর্তনসহ উপজেলা পর্যায়ে ৪ বার শ্রেষ্ঠ চাষির পুরস্কার পেয়েছেন । এ উপার্জিত আয় দিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন ২ সন্তানকে। তার দেখাদেখি এলাকার বহু বেকার যুবক এখন সিম চাষ করছে।