শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সোমবার। আওয়ামী লীগ সভাপতি মোঃ ইউসুফ আলীর সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন, ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহম্মেদ। প্রধান অতিথি ছিলেন শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক। বিশেষ অতিথি ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে। প্রধান বক্তা ছিলেন ডামুড্যা উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার।
ডামুড্যা উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক ও ধানকাটি ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক পিন্টুর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা আ’লীগ উপদেষ্টা কামাল উদ্দিন আহম্মেদ, ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর মাঝি, গোসাইরহাট পরিষদ চেয়ারম্যান মোঃ ফজলুর রহমান, ডামুড্যা পৌর মেয়র হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, জেলা আ’লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক মোক্তার হোসেন মোড়ল, যুবলীগ ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আঃ রশিদ গোলন্দাজ প্রমুখ।
