দিনাজপুরের ফুলবাড়ি সরকারি খাদ্য গুদামে (এলএসডি) খালি বস্তা সংকটের কারণে বরাদ্দকৃত চাল সরবরাহ করতে পারছেন না স্থানীয় মিলাররা। খালি বস্তা সংকটের কারণে ১ টন চালও সরবরাহ করতে পারেনি মিলালরা। ফলে প্রতিটি মিলে পর্যাপ্ত পরিমাণ চাল মজুদ পড়ে রয়েছে।
আমন চাল সংগ্রহ মৌসুমে উপজেলার ১৩৯টি মিলে ১৭ হাজার ১৪৯ টন চাল সরবরাহের জন্য খাদ্য বিভাগের সাথে চুক্তিবদ্ধ হন। কিন্তু খাদ্য বিভাগের বস্তা সরবরাহকারী ঠিকাদার প্রয়োজনীয় সংখ্যক খালি বস্তা সরবরাহ না করায় স্থানীয় মিলাররা তাদের বরাদ্দকৃত চালের ১ টনও সরবরাহ করতে পারেনি এ পর্যন্ত।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত লক্ষ্যমাত্রার চাল সরবরাহ নিতে ১৭ হাজার ৬০০ খালি বস্তা প্রয়োজন। কিন্তু মজুদ রয়েছে মাত্র ৮ হাজার ৪০০ বস্তা।
