আজ মোস্তফাপুর ইউপি’র চেয়ারম্যান পদে উপ-নির্বাচন

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৪৭
ফুলবাড়ি সংবাদদাতা\ আজ বৃহস্পতিবার দিনাজপুরের পার্বতীপুরের ৭নং মোস্তফাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৯টি ওয়ার্ডের ১৮ হাজার ৫৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে চেয়ারম্যান নির্বাচিত করবেন। এর মধ্যে ৮ হাজার ৯১৮ জন পুরুষ। উপ-নির্বাচনে ৬ প্রার্থী হলেন, নজমুল হক, মতিয়ার রহমান মতিন, মাহ্বুব-উল-হক, আক্কাস আলী প্রামাণিক, ছাবেনুর আলম ও ভবতোষ রায় নিখিল। উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার জিকরুল হক বলেন, নির্বাচনে ১০টি কেন্দ্রের ৪৮টি বুথে ভোট গ্রহণ করা হবে। তবে ৭টি কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।