খুলনা প্রেস ক্লাবের বার্ষিক নির্বাচনে দৈনিক যুগান্তরের খুলনা ব্যুরো প্রধান মকবুল হোসেন মিন্টু সভাপতি ও দৈনিক পূর্বাঞ্চলের চীফ ফটো সাংবাদিক মোঃ জাকির হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। গত রবিবারে অনুষ্ঠিত এ নির্বাচনে অন্যপদে নির্বাচিতরা হলেন সহ-সভাপতি অরুণ সাহা, মোঃ অনিসুজ্জামান ও মোঃ ফরিদ আহমেদ, যুগ্ম সম্পাদক মুন্সি মাহাবুব আলম সোহাগ, কোষাধ্যক্ষ এমএ হাসান, সহকারী সম্পাদক রফিউল ইসলাম টুটুল, শেখ আব্দুল্লাহ ও কামাল হোসেন। নির্বাহী সদস্য আলহাজ্ব লিয়াকত আলী, ওয়াদুদুর রহমান পান্না, এসএম নজরুল ইসলাম, অমিয় কান্তি পাল, হাসান আহমেদ মোল্লা, দেবনাথ রনজিত্ কুমার, মামুন রেজা, সোহরাব হোসেন এবং রাশিদুল ইসলাম।
