চাটমোহরসহ আশপাশের উপজেলায় কৃষকরা গম আবাদের প্রতি ঝুঁকে পড়েছেন। চলতি মৌসুমে চাটমোহর, ভাঙ্গুড়া ও পার্শ্ববর্তী বড়াইগ্রাম উপজেলায় ১৩ হাজার হেক্টর জমিতে গমের আবাদ হয়েছে। যা গত বছরের চেয়ে ১ হাজার হেক্টর বেশি। কৃষকরা জানান, প্রতি বছর ধান ও রসুন আবাদ করে মার খাওয়ার ফলে ক্রমেই গমের আবাদ বাড়ছে। এক বিঘা জমিতে গম আবাদ করতে মাত্র ৪ হাজার টাকা খরচ হয়। ১৬/১৭ মণ গম উত্পাদন হয়। যার বাজার দাম ১০/১১ হাজার টাকা। চাটমোহর উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ রওশন আলম জানান, গমের দাম ও উত্পাদন ভালো, সেচ সংকট মোকাবেলা করতে হয় না। বিধায় কৃষক গম আবাদে ঝুঁকেছে। এ কারণে বোরো আবাদ কমছে।
