ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২১:৫২
গোয়েন্দা পুলিশ গত মঙ্গলবার রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরের কান্দীপাড়া থেকে ইয়াবা ব্যবসায়ী বাপ্পিকে (২৫) গ্রেফতার করেছে। তার নিকট থেকে ৩০ পিস ইয়াবা পাওয়া যায়। গোয়েন্দা পুলিশ জানায়, বাপ্পি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া শহরসহ বিভিন্ন স্থানে ইয়াবা বিক্রি করে আসছে।