দাগনভূঞা পৌরসভার ৮নং ওয়ার্ড (উত্তর চাঁদপুর) আবদুর রব মিয়ার বাড়িতে আবুল খায়েরের ঘরে মঙ্গলবার গভীর রাতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ২ ঘটিকার সময় ১৫/২০ জনের সংঘবদ্ধ ডাকাতদল আবদুর রব মিয়ার পুত্র আবুল খায়েরের ঘরে ঢুকে লোকজনকে বেঁধে ফেলে ১৫ ভরি স্বর্ণালংকার, ২টি মোবাইলসহ প্রায় ১০লাখ টাকার মালামাল লুট করে। এ সময় বাধা প্রদান করলে আবুল খায়েরের ভাতিজা সাইফুল ইসলাম সোহেলকে (২০) ডাকাতরা কুপিয়ে জখম করে।
