বারহাট্টায় নারী নির্যাতন রোধে সমাবেশ
বারহাট্টা (নেত্রকোনা) সংবাদদাতা\ নারীর প্রতি সহিংসা ও বর্বর ঘটনার পুনরাবৃত্তি রোধ ও সহিংসতার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে বাংলাদেশ নারী প্রগতি সংঘ বারহাট্টা কেন্দে র আয়োজনে মঙ্গলবার বারহাট্টায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে বক্তব্য রাখেন নারী প্রগতি সংঘ বারহাট্টা কেন্দে র ব্যবস্থাপক সুরঞ্জিত কুমার ভৌমিক, উপজেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক।
ময়মনসিংহে মাঠ দিবস
ময়মনসিংহ প্রতিনিধি\ ময়মনসিংহের সদর উপজেলার সুহিলা ব্লকে কৃষি উত্পাদনশীলতা প্রকল্পের আওতায় শীতকালীন সবজি বাঁধাকপির কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার মাঠ দিবসে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামসুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আই এফ ডিসির সিনিয়র ট্রেনিং স্পেশালিস্ট মাহামুদ হোসাইন। বক্তব্য রাখেন মোহাম্মদ সামসউদ্দিন খলিফা, আব্দুল জব্বার, সাইফুল আলম, মর্শিদা বেগম প্রমুখ।
কিশোরগঞ্জে লোকজ মেলা উদ্বোধন
কিশোরগঞ্জ প্রতিনিধি\ শুক্রবার কিশোরগঞ্জে তিনদিনব্যাপী ৯ম ছড়া উত্সব ও লোকজ মেলা শুরু হবে। সমবায় কমিউনিট সেন্টারে আয়োজিত ছড়া উত্সব ও লোকজ মেলা উদ্বোধন করবেন বিশিষ্ট ছড়াকার রফিকুল হক দাদুভাই। উপস্থিত থাকবেন জেলা প্রশাসক মো. সিদ্দিকুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক খালেদ হোসাইন।
মেহেরপুর রায়পুরে অগ্নিকাণ্ড
মেহেরপুর প্রতিনিধি \ মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। মঙ্গলবার সন্ধ্যায় ওই ঘটনা ঘটে। ঘটনার দিন সদর উপজেলার আমদাহ ইউনিয়নের রায়পুর গ্রামের সেরু শেখের ছেলে মিজানের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়।
স্বরূপকাঠিতে শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়
স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা\ গতকাল বুধবার উপজেলার রাজবাড়ি ডিগ্রি কলেজে উদ্যোগে শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে ছাত্র-শিক্ষক ও অভিভাবকদের সমন্বয়ে মতবিনিময় সভা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গর্ভনিং বডির সভাপতি উপজেলা চেয়ারম্যান এস এম মুইদুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ দীপংকর মজুমদার,প্রতিষ্ঠাতা সদস্য ফকির নাসির উদ্দিন।
চরভদ্রাসনে নিবন্ধনের কাজ সমাপ্ত
চরভদ্রাসন(ফরিদপুর) সংবাদদাতা\ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চারটি ইউনিয়নে মালয়েশিয়া গমনেচ্ছুকদের নিবন্ধনের কাজ মঙ্গলবার শেষ হয়েছে। প্রথম দিন প্রার্থীরা দীর্ঘলাইন ধরে দাঁড়িয়ে থাকলেও সিকিউরিটি পিন কোড না পাওয়ার কারণে নিবন্ধন করতে আসা অনেকে হতাশ হয়ে ফিরে যায়। কিন্তু পরদিন পিন কোড পাওয়াতে ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত চরভদ্রাসন উপজেলার চারটি ইউনিয়নে মোট ৩৮০জন প্রার্থী তাদের ফরম পূরণ করতে সক্ষম হয়।
বাজিতপুরে শিক্ষকদের বিক্ষোভ
বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা \ বাজিতপুরে মঙ্গলবার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা ১৭-দফা দাবি আদায়ের লক্ষ্যে বাজিতপুর রাজ্জাকুন্নেছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ অঙ্গনে এক সভা আয়োজন করে। সিনিয়র শিক্ষিকা কাজী মাহবুবা হাসনার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- প্রধান শিক্ষক শরিফুল ইসলাম।
টাঙ্গাইলে সাংবাদিকদের মানববন্ধন
টাঙ্গাইল প্রতিনিধি\ টাঙ্গাইলের হামিদপুরের সান্দারপাড়ায়’৭১টিভি’র সাংবাদিকদের উপর মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মঙ্গলবার মানববন্ধন করেছে টাঙ্গাইল প্রেসক্লাবের সাংবাদিকরা। প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। একঘণ্টা স্থায়ী এই মানববন্ধনে বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ৩০জন সাংবাদিক অংশ নেন। পরে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট খান মোহাম্মদ খালেদ।
বামনায় মতবিনিময় সভা
বামনা(বরগুনা)সংবাদদাতা\ বরগুনার বামনায় স্থানীয় সরকার দলীয় সংসদ সদস্য গোলাম সবুর টুলুর সাথে স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বামনা প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব সভাপতি ওবায়দুল কবির আকন্দ দুলালের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য দেন,সংসদ সদস্য গোলাম সবুর টুলু,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলমগীর হোসেন।
কলারোয়া সীমান্তে ইলিশ আটক
কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা\ কলারোয়া সীমান্তে মঙ্গলবার বিজিবি সদস্যরা সাড়ে ৫ লাখ টাকার ইলিশ মাছ আটক করেছে। উপজেলার মাদরা বিজিবি ক্যাম্পের টহল কমান্ডার নজরুল ইসলাম জানান, টহলরত অবস্থায় একদল চোরাচালানীকে ধাওয়া করা হয়। তাড়া খেয়ে ভারতে মাছ পাচারকারীরা সীমান্তের রাজাপুর নামক স্থানে ১৯ টি কার্টন ফেলে পালিয়ে যায়।
টাঙ্গাইলে এসপি’র মতবিনিময়
টাঙ্গাইল প্রতিনিধি\ টাঙ্গাইলে কর্মরত বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের সাথে নবাগত পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর মঙ্গলবার তার কার্যালয়ে মতবিনিময় করেন। তিনি ২৭ ডিসেম্বর টাঙ্গাইলে যোগদান করেন। এর আগে তিনি রংপুরে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
ব্রাহ্মণবাড়িয়ায় অজ্ঞাত লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি\ ব্রাহ্মণবাড়িয়ায় জলাশয় থেকে অজ্ঞাত(৭০) একব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার কুমিল্লা-সিলেট মহাসড়কের কাউতলী এলাকা জেলা প্রশাসকের কার্যালয়-এর সামনের জলাশয় থেকে এ লাশ উদ্ধার করা হয়।
শ্রীপুরে স্বর্ণের দোকানে দুঃসাহসিক চুরি
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা\ ১৪ জানুয়ারি সোমবার দিবাগত রাতে পৌরসভাধীন মাওনা চৌরাস্তাস্থিত কিতাব আলী প্লাজায় বিবি জুয়েলার্সে দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। অজ্ঞাতনামা চোরের দল স্বর্ণের দোকানের তালা খুলে ১ কোটি ৮৬ লাখ টাকার স্বর্ণালংকার চুরি করেছে বলে দোকানের মালিক বিল্লাল বেপারী ইত্তেফাককে জানান। এ ঘটনায় শ্রীপুর থানা পুলিশ দোকানের ম্যানেজার সুধীর (৩৭), কর্মচারী নয়ন (২৬), কৃষ্ণ (২২), দিলীপ (৩৮) ও মার্কেটের নাইট গার্ড ফজলুল হক (৮৫), নজরুল ইসলাম (২৮), আফতাব (৫৪), লাবলু (২৫), ফছির উদ্দিন (৫৮), মানিক হোসেন (৩৫), মঞ্জু মিয়া (২৫), আলিম (২২), জালালউদ্দিনকে(৪৮) জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ধারণা করছে, ঘটনাটির সাথে ব্যাংকিং লেনদেন থাকায় মালিকপক্ষও জড়িত থাকতে পারে।
রায়পুরায় মানববন্ধন ও প্রতিবাদ সভা
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা\ রায়পুরা পলাশতলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কাজী নূর আহম্মেদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মঙ্গলবার রায়পুরা-রাধাগঞ্জ সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন। মানববন্ধন শেষে পলাশতলী বাজার মাঠে প্রতিবাদ সভা হয়।
শ্রীপুরে জুয়েলারি দোকানে চুরি
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা\ শ্রীপুরে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের মাওনা হাইওয়ে থানা থেকে ৫০ গজ দূরে কিতাব আলী প্লাজার বিবি জুয়েলারি নামের একটি স্বর্ণের দোকানে সোমবার রাতে চুরি সময় চোরেরা দোকানের তালা কেটে ১ কোটি ৬৮ লাখ টাকা মূল্যের ৩০৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। মার্কেটের ৭ নিরাপত্তাকর্মী, দোকানের ৪ সেলসম্যানসহ ১২ জনকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
বকশীগঞ্জে গাঁজাসহ মহিলা গ্রেফতার
বকশীগঞ্জ সংবাদদাতা\ জামালপুরের বকশীগঞ্জ থানার পুলিশ গাঁজাসহ ফাতেমা বেগম নামে মহিলাকে গ্রেফতার করেছে। মঙ্গলবার রাতে পুলিশ চন্দ্রবাজ গ্রামের নিজ বাড়ি থেকে দেড় কেজি গাঁজাসহ তাকে গ্রেফতার করে। ফাতেমা পেশাদার গাঁজা ব্যবসায়ী।
রানীনগরে আবু তাহের স্কুল ভবন উদ্বোধন
রানীনগর (নওগাঁ) সংবাদদাতা\ নওগাঁর রানীনগরে গতকাল বুধবার শিক্ষা প্রকৌশলী অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৫৪ লাখ ৬৯ হাজার টাকায় নবনির্মিত পালশা-বিলকৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের স্যার আবু তাহের একতলা একাডেমিক ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।
বটিয়াঘাটায় দারিদ্র হ্রাসে কর্মশালা
বটিয়াঘাটা (খুলনা) সংবাদদাতা\ অতি দরিদ্রতা হ্রাসে সামাজিক নিরাপত্তা বেস্টনী বিষয়ে উপজেলা কর্মশালা গতকাল বুধবার বিআরডিবি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে ব্র্যাকের সহযোগিতায় কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফুল আলম খান। ইউএনও শান্তি মনি চাকমার সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান।
কোম্পানীগঞ্জে ছাত্রছাত্রীদের সংবর্ধনা
কোম্পানীগঞ্জ (নোয়াখালী) সংবাদদাতা\ নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার তালতলা স্পোর্টিং ক্লাবের উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠানের স্কুলসমূহের জেএসসি ও সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বুধবার আবু নাছের চৌধুরী পৌর উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিল্লুর রহমান লিংকন।
সেনবাগে মাদক ব্যবসায়ী গ্রেফতার
সেনবাগ সংবাদদাতা\ নোয়াখালী সেনবাগ থানা পুলিশ মঙ্গলবার রাতে ফেনী-নোয়াখালী মহাসড়কের সেনবাগ উপজেলার রাস্তার মাথা এলাকা থেকে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ মোহাম্মদ তহিদুল ইসলাম (২০) ও আহছানউল্য¬¬া রকি (২৫) নামের দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
নবীনগরে সন্ত্রাসীর ভয়ে বাড়ি ছাড়া একটি পরিবার
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া ) সংবাদদাতা
উপজেলার পদ্মনগর গ্রামের কৃষ্ণ চন্দ্র চৌধুরী ও তার স্ত্রী অঞ্জু রানী চৌধুরী । এলাকার একটি প্রভাবশালী ভুমিদস্যু,সন্ত্রাসী, চাঁদাবাজ ও প্রতারক চক্রের নির্যাতনের শিকার হয়ে বাড়ি-ঘর, সম্পত্তি ফেলে অন্যত্র বসবাস করছেন। সম্পত্তি গ্রাসের চেষ্টায় একাধিকবার ওই চক্রটির আক্রমণের শিকার হয়েছে ওই হিন্দু পরিবারটি। একাধিক হামলার ঘটনায় নবীনগর থানায় দু’টি ও কোর্টে ৩টি মামলা করেও কোন প্রতিকার পায়নি পরিবারটি।
আড়াইহাজারে দুই বাড়িতে ডাকাতি
গোপালদী বাজার (নারায়ণগঞ্জ ) সংবাদদাতা\ আড়াইহাজারে এক রাতে ২ বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। সোমবার রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বালুয়াকান্দি ও সাতগ্রাম ইউনিয়নের পাঁচরুখী গ্রামে এই ডাকাতির ঘটনা ঘটে। রাতে বিশনন্দী ইউনিয়নের বালুয়াকান্দি গ্রামের ব্যবসায়ী গোলাম মোস্তফার বাড়িতে হামলা চালিয়ে নগদ ১ লাখ টাকা, ২ ভরি স্বর্ণালংকার, মোবাইল ও কাপড়-চোপড়সহ প্রায় ৩ লাখ টাকার মালামাল লুটে নেয়।
মাদারীপুরে শিক্ষক সমিতির সম্মেলন
মাদারীপুর প্রতিনিধি \ মাদারীপুর সদর উপজেলা শিক্ষক সমিতির ত্রিবার্ষিক সম্মেলন বুধবার স্থানীয় আলহাজ্ব আমিনউদ্দিন উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি সহদেব চন্দ্র পাল। বক্তব্য রাখেন জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মাতুব্বর, প্রবীণ শিক্ষক আলহাজ্ব মোবারক আলী হাওলাদার, আব্দুল আজিজ হাওলাদার প্রমুখ।
মোহনগঞ্জে শিক্ষকের বাসায় ককটেল নিক্ষেপ
মোহনগঞ্জ (নেত্রকোনা) সংবাদদাতা \ মঙ্গলবার মোহনগঞ্জ পৌর এলাকার দৌলতপুর গ্রামের আলমবিন রোডের বাসিন্দা মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বিমল পালের বাসায় কে বা কারা ককটেল নিক্ষেপ করে। ককটেলের বিকট শব্দে আশেপাশের বাসার লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। শিক্ষক বিমল পাল রাতে থানায় জিডি করেছেন।
কালিহাতীতে বিদ্যুত্স্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা \ কালিহাতীর এলেঙ্গা ইউনিয়নের ভাবলা গ্রামের স্যালো মেশিনের শ্রমিক শহিদ মিয়া (৪০) বুধবার বিদ্যুত্স্পৃষ্টে মারা গেছে। শহিদ মিয়া ভাবলা গ্রামের একটি স্যালো মেশিনের বিদ্যুত্ লাইনে কাজ করার সময় বিদ্যুতায়িত্ হয়ে পড়ে। লোকজন তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিত্সক শহিদুলকে মৃত ঘোষণা করেন।
ভাঙ্গুড়ায় ক্ষুদ্র দুগ্ধ ও মুরগি খামারীদের প্রশিক্ষণ
ভাঙ্গুড়া(পাবনা)সংবাদদাতা \ বুধবার পাবনা ভাঙ্গুড়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ক্ষুদ্র দুগ্ধ ও মুরগি খামারী এবং সিবিও নেতাদের একদিনের রিফ্রেসার্স প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা পরিচালনা করেন প্রাণীসম্পদ অধিদপ্তরের প্রকল্প পরিচালক ডাঃ মাহবুব আলম।
ছাতকে সিএফজি ইউকের কম্বল বিতরণ
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা \ যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক সাহায্য সংস্থা সিএফজির উদ্যোগে মঙ্গলবার ছাতকের জাতুয়া গ্রামে শতাধিক শীতার্ত পরিবারের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে। এসময় সিএফজির উপদেষ্টা আজিজুর রহমান, বাংলাদেশ প্রতিনিধি আমিনুল ইসলাম হিরন, জাতুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।
চৌমুহনীতে উদীচীর মানববন্ধন
চৌমুহনী সংবাদদাতা \ যুদ্ধাপরাধীদের বিচার দ্রুত সম্পন্ন করা ও সামপ্রদায়িক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় উদীচী শিল্পী গোষ্ঠী বেগমগঞ্জ শাখার উদ্যোগে চৌমুহনীতে মানববন্ধন কর্মসূচি পালন করে। মানববন্ধন চলাকালে উদীচী শিল্পীগোষ্ঠীর পক্ষ থেকে বক্তব্য রাখেন মোরশেদা ডেইজি, অরবিন্দু পাল, মনসুর আহমেদ, পরিতোষ মজুমদার খোকন, কাবিল খান প্রমুখ।
আলীকদমে ইসলামী সম্মেলন
আলীকদম (বান্দরবান) সংবাদদাতা \ বান্দরবানের আলীকদম উপজেলায় চৈক্ষ্যং রাস্তামাথা এলাকায় ইসলামী সম্মেলন হয়েছে। মঙ্গলবার ইসলামী যুব কল্যাণ পরিষদের উদ্যোগে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. আবুল কালাম, বিশেষ অতিথি ছিলেন ১নং আলীকদম ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জামালউদ্দিন ও ২নং চৈক্ষ্যং ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন।
কালকিনিতে শিক্ষকদের বিক্ষোভ সমাবেশ
কালকিনি(মাদারীপুর)সংবাদদাতা \ শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণসহ ১৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে কালকিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্যোগে মঙ্গলবার উপজেলার প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল ও কলেজ চত্বরে সমাবেশ করেছে দুই শতাধিক শিক্ষক। সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি হরিপদ দাস।
কিশোরগঞ্জে মুক্তিযুদ্ধের প্রজন্মের মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি \ বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মির্জা ফখরুল ইসলামসহ গ্রেফতারকৃত জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. নাজমুল আলম, জেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক দিদারুল হক দিদার, সংগঠনের প্রচার সম্পাদক মো. বুলবুল হোসেন প্রমুখের মুক্তির দাবিতে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে বুধবার মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
