শোক সংবাদ

আপডেট : ১৬ জানুয়ারি ২০১৩, ২২:০৭
সৈয়দ হাজী আসরাফ উদ্দিন ঝালকাঠী জেলার রাজাপুর থানার জালুয়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক সৈয়দ হাজী আসরাফ উদ্দিন (৮৫) মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। মৃত্যুকালে স্ত্রী, তিন পুত্র, চার কন্যা রেখে গেছেন। তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। হাজী বাচ্চু মিয়া হোমনা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী হাজী বাচ্চু মিয়া বেকারী (৬৫) হূদরোগে আক্রান্ত হয়ে মঙ্গলবার ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে, ৩ মেয়ে রেখে গেছেন। বুধবার জানাজা নামাজ শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।