আজকের দিনে খাবারের স্বাদবর্ধনের জন্য আমরা যে কেচাপ খেয়ে থাকি সেটি ১৮৩০ সালের দিকে ওষুধ হিসেবে বিক্রি করা হতো।
প্রসাধন সামগ্রী হিসেবে ব্যবহূত অনেক লিপস্টিক তৈরিতেই মাছের আঁশ ব্যবহার করা হয়।
প্রমোদ তৈরি হিসেবে জনপ্রিয় কুইন এলিজাবেথ দুই তার যাত্রাপথে প্রতি গ্যালন তেল পুড়িয়ে মাত্র ৬ ইঞ্চি সমপরিমাণ দূরত্ব অতিক্রম করতে পারে।
আমেরিকার এক স্টেট থেকে আরেক স্টেটে যাওয়ার রাস্তাগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছিল যেন প্রতি পাঁচ মাইলে অন্তত এক মাইল সোজা সড়ক থাকে। মূলত যুদ্ধকালীন সময়ে কোনো বিমান যেন তার প্রয়োজনে জরুরি অবতরণ করতে পারে সেই ভাবনা থেকেই এটি করা হয়েছিল।
বিশ্বের অন্যতম ব্যয়বহুল গাড়ি হিসেবে স্বীকৃত রোলস রয়েস মাথাপিছু সবচেয়ে বেশি পরিমাণে আছে হংকংয়ে।
টাইপরাইটার ব্যবহার করে টাইপ করা প্রথম উপন্যাস হলো ‘টম সয়্যার’।
