দ্বাদশ রাশির পূর্বাভাস

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২০:০৯
আজ ৫ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৫ বরিউল আওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৩৭ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-৯। আপনার উপর প্রভাবকারী গ্রহ মঙ্গল ও শনি। আপনার শুভ সংখ্যা ৮ ও ৯। শুভ বার: শনি ও মঙ্গলবার। শুভ রত্ন: নীলা ও প্রবাল। প্রকৃতিগতভাবে আপনি:সাহসী, আত্মবিশ্বাসী ও সংগ্রামী। আপনি উচ্চাভিলাষী। প্রশাসনিক ও সাংগঠনিক যোগ্যতা আছে আপনার। পরিচিতদের চেয়ে উচ্চমর্যাদায় আসীন না হওয়া পর্যন্ত আপনি পরিতৃপ্ত হতে পারবেন না। আপনার জীবন হবে ঘাত-প্রতিঘাতপূর্ণ। অপ্রত্যাশিত সৌভাগ্য ও ভাগ্য বিড়ম্বনা ঘটতে পারে আপনার। শত্রুতা, দুর্ঘটনা ও ঝুঁকি সম্পর্কে আপনাকে সতর্ক থাকতে হবে । জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:অভিনেতা ক্যারি গ্রান্ট, আবিষ্কারক জোসেফ গ্লিড্ডেন, কবি রুবিন ডেরিও, নাট্যকার মমতাজউদ্দীন আহমেদ, ব্যারিস্টার রাবেয়া ভুঁইয়া । মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ আপন জন কারও দুঃসংবাদ পেতে পারেন। মন ভারাক্রান্ত থাকবে। কাজ কর্মে অধিকতর মনোযোগ দেয়ার চেষ্টা করুন। কর্ম পরিবেশ অনুকূল থাকতে পারে। কাজকর্মে সাফল্যের সম্ভাবনা আছে। প্রাপ্তিযোগ আছে। বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সরকারি কোন কাজে বাইরে যেতে হতে পারে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। অংশীদারী ব্যবসায় বিরোধ সৃষ্টি হতে পারে। খামখেয়ালীপনার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ কাজকর্মে উত্সাহ পাবেন। অসম্পূর্ণ কাজ শেষ হতে পারে। সরকারি চাকুরেদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। সুনাম ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। কোন সন্তানের জন্য চিন্তিত হতে পারেন। রোমান্স শুভ নয়। কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ খাওয়া দাওয়ায় কোন অনিয়ম করা ঠিক হবে না। অনিয়মের জন্য অসুস্থ হয়ে পড়তে পারেন। পুরোনো কোন সমস্যার সমাধান হতে পারে। আপনার ব্যক্তিত্ব কাউকে আকর্ষণের সহায়ক হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। দূরের যাত্রা শুভ। সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নয়। কোন ধরনের অনিশ্চয়তার সম্মুখীন হতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত হতে পারে। বৈবাহিক আলোচনায় অগ্রগতি হতে পারে। বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ নয়। পড়াশুনায় অধিকতর মনোযোগী হওয়ার চেষ্টা করুন। কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। আজ অর্থসংকটে ভুগতে পারেন। ভুল বা অবহেলার জন্য কোন সুযোগ হাতছাড়া হতে পারে। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। কারো শত্রুতার জন্য উন্নতি বাধাগ্রস্ত হতে পারে। হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ পারিবারিক সমস্যা দেখা দিতে পারে। স্বামী বা স্ত্রীর অসুস্থতায় উদ্বেগ দেখা দিতে পারে। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য দিনটি শুভ। কারো কারো জন্য নতুন কোন সুযোগ সৃষ্টি হতে পারে। প্রাতিষ্ঠানিক কাজে অগ্রগতি হতে পারে। সাংগঠনিক ব্যাপারে সুনাম ও প্রশংসা পাবেন। বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ চলাফেরায় সতকর্তা অবলম্বন করুন। যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকতে হবে। কোন ধরনের দুর্ঘটনায় পতিত হতে পারেন। কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। সময়ে সাফল্য আসতে পারে। বৈবাহিক যোগাযোগ শুভ। ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে কোন ধরনের উন্নতির যোগ আছে। ভাবপ্রবণতা পরিহার করার চেষ্টা করুন। বেশি উদারতা দেখাতে গিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। ব্যয় বৃদ্ধি পাবে। জমিজমা সংক্রান্ত কোন ঝামেলা হতে পারে। মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ কর্মপরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। পিতার সাথে বনিবনা নাও হতে পারে। সকল পরিস্থিতিতে নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। আত্মীয়-স্বজনকে আজ কোন প্রশ্রয় দেবেন না। কোন আত্মীয়ের জন্য সংসারে অশান্তি সৃষ্টি হতে পারে। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ চাকরিজীবীদের জন্য দিনটি মোটামুটি শুভ। সহকর্মীদের সহযোগিতা আশা করতে পারেন। কোন সন্তানের ব্যাপারে দুশ্চিন্তা দেখা দিতে পারে। বৈবাহিক আলোচনায় চিন্তাভাবনা করে সিদ্ধান্ত দিন। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। পদোন্নতির সুযোগ পেতে পারেন। মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ আপনজন কারো বিয়ের ব্যাপারে যোগাযোগ হতে পারে। একটু চেষ্টা করলেই যোগাযোগ ফলপ্রসূ হওয়ার সম্ভাবনা আছে। দাম্পত্য শান্তি অক্ষুণ্ন রাখার চেষ্টা করুন। ছোটখাট ভুল বুঝাবুঝি পরিহার করতে পারলে সফল হবেন। কোন আর্থিক পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। যোগাযোগ শুভ।