যুদ্ধাপরাধীদের বিচার করে উজ্জ্বল ভবিষ্যতের শুরু করতে হবে : ড. মিজান

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:০৪
মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড.মিজানুর রহমান বলেন- যুদ্ধাপরাধীর বিচার যতোক্ষণ পর্যন্ত সম্পন্ন করতে না পারছি ততক্ষণ পর্যন্ত আমরা অতীতের একটি বিশেষ অধ্যায় থেকে মুক্তি পাচ্ছি না। এ বিচার কাজ শেষ না হলে বাংলাদেশের উজ্জ্বল ভবিষ্যতের অগ্রযাত্রা কখনো সঠিকভাবে শুরু হবে না। গতকাল বৃহস্পতিবার সকালে গাইবান্ধা জেলা প্রশাসকের সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময়ে সাংবাদিকদের কাছে তিনি একথা বলেন। ‘মানবাধিকার সবার জন্য, সর্বত্র ও সমানভাবে’- এই শিরোনামে বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ড.মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময়ে অংশ নেন যুগ্মসচিব তাজুল ইসলাম চৌধুরী, জেলা প্রশাসক ড. কাজী আনোয়ারুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক প্রমুখ।