কুমারখালিতে মৌমাছির আক্রমণে একজনের প্রাণহানি

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:০৫
উপজেলার নন্দলালপুর ইউনিয়নের বুজরুক বাঁখই গ্রামে গতকাল বৃহস্পতিবার মৌমাছির আক্রমণে আনোয়ার হোসেন দর্জির (৫৫) মৃত্যু হয়েছে। সে সকালে ঘুম থেকে উঠে তার গোলা থেকে গরু বের করে পাশের গোড়ায় বাঁধতে যায়। এমন সময় পাশের আমগাছে অবস্থিত মৌমাছির চাক থেকে একঝাঁক মাছি গরুসহ আনোয়ারকে আক্রমণ করে।