কুলাউড়ায় গ্যাস কর্মকর্তার আত্মহত্যা

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:০৬
জালালাবাদ গ্যাস টিএন্ডডি সিস্টেম লিমিটেডের কুলাউড়া আঞ্চলিক কার্যালয়ের সুপারভাইজার সাজ্জাদুল হক মকুলকে (৪৫) গত বুধবার রাতে শহরের উছলাপাড়া বাসা থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে সহকর্মীরা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। গ্যাসের এই কর্মকর্তা গত আড়াই বছর যাবত্ এই কার্যালয়ে কর্তব্যরত ছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের টুংগীপাড়া গ্রামে। তিন ছেলের জনক মুকুলের আত্মহত্যার কারণ জানা যায়নি। একটি সূত্র জানায়, ঘটনার সময় মুকুলের স্ত্রী পাশের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। গ্যাসের ব্যবস্থাপক মো. সুরুজ্জামান জানান, মুকুল অন্যান্যদিনের মত অফিস করে বাসায় যায়। তিনি আত্মহত্যার কারণ সম্পর্কে কিছুই জানাতে পারেননি।