জিয়া ডাক পেলেন কাবাডি দলে

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২১:৩২
আবার জাতীয় কাবাডি দলে ডাক পেয়েছেন জিয়াউর রহমান জিয়া। কাবাডি দল ভারতে বিশ্বকাপ কাবাডি টুর্নামেন্ট খেলবে। সেখানে অংশগ্রহণ করার জন্য বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু হবে। ২০১০ সালে ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমস কাবাডিতে জিয়া খেলতে পারেননি ইনজুরির কারণে। অনেক দিন ইনজুরিতে পড়ে থেকে আবার তিনি ফিরছেন কাবাডি কোটে। প্রাথমিক অনুশীলনে ১৫ জন খেলোয়াড় ডাকা হয়েছে। এদের মধ্যে রয়েছেন জিয়াউর রহমান, আল মামুন, মোশারফ হোসেন, মাফতুন হক, টিপু সুলতান, রোকনুজ্জামান, আবু ছালেহ মুছা, ওমর ফারুক, কামাল হোসেন, মহসিন, আরদুজ্জামান, বজলুর রশিদ, ফিরোজ্জামান, মিজানুর রহমান ও জায়েদ হোসেন। ২৬ জানুয়ারি অনুশীলন শুরু হবে। আগামী ২৭-৩১ মার্চ ভারতের অন্ধ্র প্রদেশে ৩য় বিশ্বকাপ কাবাডির তৃতীয় আসর বসবে।