কমলাপুরে ট্রেন থেকে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ উদ্ধার

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:০৫
রাজধানীর কমলাপুর রেলস্টেশনের ৭ নম্বর প্লাটফমে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। গতকাল বৃহস্পতিবার ভোরে জয়দেবপুর থেকে ঢাকায় আসা তুরাগ ট্রেনের বাথরুম থেকে লাশটি উদ্ধার করা হয়। পুলিশ বলছে তাকে হত্যা করা হয়েছে। তার মাথায় জখম ও মুখমণ্ডলে আঘাতের চিহ্ন রয়েছে। রেলওয়ে পুলিশ সূত্র জানায়, নিহতের বয়স আনুমানিক ৪৭ বছর। তার পরনে ছিল ফুলহাতা শার্ট ও জিন্সের প্যান্ট। লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা আছে।