করাচিতে প্রাদেশিক পরিষদের সদস্যসহ নিহত ৪

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:০৮
পাকিস্তানের করাচিতে বন্দুকধারীদের গুলিতে সিন্ধুর প্রাদেশিক পরিষদের সদস্যসহ চারজন নিহত হয়েছে। দেশটির তালেবান এই হামলার দায়িত্ব স্বীকার করেছে। খবর ডন এর। গতকাল বৃহস্পতিবার করাচির ওরাঙ্গি শহর এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। মুত্তাহিদা কোয়ামি মুভমেন্টের নেতা মানজার ইমাম সিন্ধুর প্রাদেশিক পরিষদের সদস্য। নিহত বাকি তিনজন তার নিরাপত্তা রক্ষী। করাচির পুলিশের মুখপাত্র ইমরান শওকত বলেন, ওরাঙ্গি এলাকা দিয়ে গাড়িতে যাওয়ার সময় দুটি মোটরসাইকেল থেকে তার গাড়ি লক্ষ্য করে স্বয়ংক্রিয় অস্ত্র থেকে গুলি ছোড়া হয়। এতে মানজারসহ তার তিন নিরাপত্তা রক্ষী নিহত হন। হামলাকারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। দেশটির তেহরিক-ই-তালেবান গোষ্ঠী এই হামলার দায়িত্ব স্বীকার করেছে।