আব্দুর রশীদ মাতুব্বর
সাংবাদিক আবু নাসের হুসাইনের পিতা ডা. আব্দুল রশিদ মাতুব্বর (৮৫) বুধবার শেষ রাতে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। বৃহস্পতিবার জানাজা শেষে তার লাশ গ্রামের গোরস্থানে দাফন করা হয়।
হাসেম উদ্দিন
দৈনিক বাংলাদেশ সময়ের মদন প্রতিনিধি অলিউল্লাহর পিতা-হাসেম উদ্দিন (৭৫) বৃহস্পতিবার হূদযন্ত্রের ক্রিয়া বন্দ হয়ে নিজ বাড়ি উপজেলার মোয়াটি গ্রামে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ছয় ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তার লাশ দাফন করা হয়।
একেএম ছাইফুল কালাম
শেরপুর জেলা বিএনপি’র সভাপতি, কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, এ্যাডভোকেট একেএম ছাইফুল ইসলাম কালাম বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি হার্ট ও ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা ও এক ছেলে রেখে গেছেন। এডভোকেট কালামের মরদেহ জানাজা শেষে আজ শুক্রবার গ্রামের বাড়ি বয়ড়া পরানপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
