মোশারফ হোসেন মানিক
রায়গঞ্জে মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মানিকের (৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল হোসেন গ্রামে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে .... রাজেউন)। তিনি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও মেয়ে রেখে গেছেন।
