বাগেরহাটে ১৮ বছর পর ফাঁসির পলাতক আসামি গ্রেফতার

আপডেট : ১৭ জানুয়ারি ২০১৩, ২২:২৩
বাগেরহাটে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আনোয়ার হোসেন পাইককে (৫৫) দীর্ঘ ১৮ বছর পলাতক থাকার পর পুলিশ আটক করেছে। বাগেরহাট মডেল থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে নড়াইল জেলা সদরের চাছড়া গ্রাম থেকে আনোয়ার হোসেনকে আটক করে। আপন চাচাতো ভাইয়ের স্কুল পড়ুয়া মেয়ে মনিরা খাতুনকে কুপিয়ে হত্যা করে সে পালিয়ে যায়। বাগেরহাট মডেল থানার ওসি (তদন্ত) আবু জিহাদ জানান, ১৯৯৪ সালের ২১ নভেম্বর সকালে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে চাচাতো ভাই আব্দুল কুদ্দুস পাইকের স্কুল পড়ুয়া মেয়ে মনিরা খাতুনকে কুপিয়ে হত্যা করে এবং তার বড় বোন নাহারকে জখম করে সে পালিয়ে যায়।