বিশিষ্ট সাংবাদিক, কলামিস্ট, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা নির্মল সেনের আদ্যশ্রাদ্ধ আজ (শুক্রবার)। এ উপলক্ষে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার নিজ বাড়ি দীঘিরপাড়া গ্রামে নির্মল সেনের পরিবারের পক্ষ থেকে তার আত্মার শান্তি কামনা এবং শাকান্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, নির্মল সেন গত ৮ জানুয়ারি ঢাকার ল্যাব এইড হাসপাতালে পরলোক গমন করেন।
