আজ ৬ মাঘ, ১৪১৯ বঙ্গাব্দ এবং ৬ বরিউল আওয়াল, ১৪৩৪ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মকর রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৬.৫৪ মিনিটে এবং সূর্যাস্ত ৫.৩৯ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মকর রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা-১। আপনার উপর প্রভাবকারী গ্রহ শনি ও রবি। আপনার শুভ সংখ্যা ১ ও ৮। শুভ বার:শনি ও রবিবার। শুভ রত্ন:নীলা ও চুন্নী।
প্রকৃতিগতভাবে আপনি:সৃজনশীল ও স্বাধীনচেতা। আপনার ব্যক্তি-সাতন্ত্র্যবোধ প্রখর। ধ্যান-ধারণায় আছে মৌলিকত্ব। নতুনত্বের ছোয়া দিতে চান সব কিছুতেই। আপনি সিরিয়াস। সব জিনিসের গভীরে প্রবেশ করতে চান। অন্যের চিন্তাদ্বারা সহজে প্রভাবিত হন না। সুর্নিদিষ্ট লক্ষ্য সামনে রেখে কাজ করুন। জীবনে অনেক বাধা এলেও ধৈর্য ও অধ্যবসায় আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। অপ্রত্যাশিত অনেক ঘটনা ঘটবে আপনার জীবনে ।
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব:চীনা দার্শনিক তাইচেন, আবিষ্কারক জেমস ওয়াট, সাহিত্যিক এডগার এলান পো, অভিনেত্রী ডলি পার্টন, ফরিদা হোসেন।
মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)\ ব্যবসায়িক দিক ভাল যাবে। ব্যবসায়িক ব্যাপারে অন্য কোন ব্যবসায়িক সহযোগিতা পাবেন। পরিশ্রম বৃদ্ধি পাবে। পরিশ্রমে সুফল পেতে পারেন। আজ সিদ্ধান্তহীনতায় ভোগা ঠিক হবে না। যাত্রা ও যোগাযোগ শুভ।
বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে)\ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় অধিকতর মনযোগ দেয়ার চেষ্টা করুন। অসাবধানতার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। কোনো বন্ধুর জন্য ত্যাগ স্বীকার করতে হতে পারে। ভ্রমণ আনন্দদায়ক হতে পারে।
মিথুন রাশি (২১ মে-২০ জুন)\ আপনজনদের সাথে মানিয়ে চলার চেষ্টা করুন। সম্পত্তি সম্পর্কিত ব্যাপারে কোনো সমস্যা দেখা দিতে পারে। ভাই-বোনদের সাথে বিরোধ সৃষ্টি হতে পারে। উত্তেজিত হওয়া ঠিক হবে না। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন। মাতৃস্বাস্থ্য মোটামুটি ভালো যাবে।
কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)\ শরীর খুব একটা ভালো যাবে না। স্বাস্থ্য সম্পর্কে অধিকতর সতর্ক হওয়ার চেষ্টা করুন। কোনো সন্তানের ব্যবহারে মনে কষ্ট পেতে পারেন। রোমান্টিক প্রস্তাবে সাড়া না দিলেই ভালো করবেন। অহেতুক কোন ঝুঁকি নেয়া ঠিক হবে না। মাতৃস্বাস্থ্য ভালো যাবে।
সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)\ আর্থিক দিক মোটামুটি ভালো যাবে। একাধিক সূত্র হতে অর্থাগম হতে পারে। কোনো আশা পূর্ণ হতে পারে। সামাজিক কাজে জড়াতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। দাম্পত্য শান্তি বজায় থাকবে।
কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। আইনগত সমস্যা দেখা দিতে পারে। অংশীদারী ব্যবসায় ভুল বোঝাবুঝির আশঙ্কা আছে। আপনজন কারও কোনো দুঃসংবাদ পেতে পারেন। মন দুশ্চিন্তাগ্রস্ত বা শোকাকূল হতে পারে। কর্ম পরিবেশ অনুকূলে থাকবে।
তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)\ আর্থিক দিক খুব একটা ভাল যাবে না। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন। অপ্রিয় সত্য না বললেই ভালো করবেন। পারিবারিক অশান্তি দেখা দিতে পারে। পরিস্থিতির সাথে মানিয়ে চলার চেষ্টা করুন। যোগাযোগ শুভ।
বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)\ শরীর খুব একটা ভালো যাবে না। মাথা ব্যথায় ভুগতে পারেন। যেকোনো ব্যাপারে বিবেচনা করে কাজ করুন। আপনজনের মনে কষ্ট দিয়ে কাজ না করাই ভালো। হিতৈষীদের রুষ্ট করলে বিপদে পড়তে পারেন। প্রাতিষ্ঠানিক কাজে পত্র যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)\ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্ম পরিবেশ অনুকূল থাকবে। নতুন কোন দায়িত্ব হাতে আসবে। পদোন্নতির সুযোগ পেতে পারেন। সম্ভাব্য ক্ষেত্রে বিদেশ যাত্রার সুযোগ পাবেন। রোমান্টিক যোগাযোগ শুভ।
মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)\ পরিবারের কেউ অসুস্থ হতে পারে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকবে। কোনো বন্ধুর সহযোগিতা পাবেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। ব্যবসায়িক দিক ভালো যাবে।
কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)\ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ব্যবসায়িক ব্যাপারে উদ্বিগ্ন হতে পারেন। কোন আইনি সমস্যা দেখা দিতে পারে। পারিবারিক পরিবেশ ভালো রাখার চেষ্টা করুন। এজেন্সি ব্যবসায় ভালো করবেন। রোমান্স ও বিনোদন শুভ।
মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)\ আর্থিক লেনদেনে সতর্কতা অবলম্বন করুন। এক্ষেত্রে বেশি উদাহরণ না দেখালেই ভাল। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। কর্মপরিবেশ অনুকূল থাকবে। পদোন্নতির আশা করতে পারেন। আর্থিক দিক ভাল যাবে।
