এসএসসি পরীক্ষার সামাজিক বিজ্ঞান

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ১৮:৫৩
পৌরনীতি অংশ ৩৫। সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে বড় ও গুরুত্বপূর্ণ সংস্থা কোনটি? উত্তর :রাষ্ট্র ৩৬। “কতিপয় পরিবার ও গ্রামের সমন্বয়ে গঠিত সংগঠনই রাষ্ট্র’ কে বলেছেন? উত্তর :এরিস্টটল ৩৭। রাষ্ট্র হল আইনানুসারে সংগঠিত নির্দিষ্ট ভূখন্ডের একটি জনসমষ্টি।” উত্তর : উড্রো উইলসন। ৩৮। কে রাষ্ট্রের সবচেয়ে সুন্দর ও পূর্ণাঙ্গ সংজ্ঞা দিয়েছেন? উত্তর : অধ্যাপক গার্নার। ৩৯। রাষ্ট্রের উপাদান কয়টি? উত্তর :চারটি। ৪০। রাষ্ট্রের প্রথম উপাদান? উত্তর :জনসমষ্টি। ৪১। রাষ্ট্রের রাষ্ট্র গঠনে কোনটি অপরিহার্য? উত্তর :সরকার। ৪২। সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের কোন ধরনের উপাদান- উত্তর :মুখ্য। ৪৩। সার্বভৗৈমত্ব কী ? উত্তর : রাষ্ট্রের চরম ক্ষমতা। ৪৪। সার্বভৌম ক্ষমতার কয়টি দিক? উত্তর : দুটি। ৪৫। রাষ্ট্র গঠনে অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? উত্তর : সার্বভৌমত্ব। ৪৬। হল্যান্ডের (নেদারল্যান্ডের) আয়তন কত? উত্তর : ১২,৫০০ বর্গমাইল। ৪৭। কোনটি রাষ্ট্রের অপরিহার্য কাজ ? উত্তর : সার্বভৌমত্ব রক্ষা। ৪৮। কোনটি রাষ্ট্রের মুখ্য কাজ? উত্তর :জীবনের নিরাপত্তা বিধান। ৪৯। নিচের কোনটি রাষ্ট্রের অপরিহার্য কাজ? উত্তর :অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা রক্ষা। ৫০। শিক্ষাবিস্তার ও জনস্বাস্থ্য রক্ষা করা রাষ্ট্রের কোন ধরনের কাজ? উত্তর : ঐচ্ছিক কার্যাবলি। ৫১। কোনটি রাষ্ট্রের ঐচ্ছিক কাজ নয়? উত্তর : প্রতিরক্ষা বাহিনী। ৫২। উদ্দেশ্যনীতির ভিত্তিতে সরকারকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর : ২ ভাগে। ৫৩। কে অভিজাততন্ত্রকে সর্বাপেক্ষা উত্তম সরকার বলে উল্লেখ করেছেন? উত্তর : এরিস্টটল। ৫৪। এরিস্টটলের মতে সরকারের চরম ক্ষমতা যখন বহুজনের হাতে ন্যস্ত থাকে এবং যদি তা বিকৃতরূপ ধারণ করে তখন তাকে কী বলে? উত্তর : গণতন্ত্র। ৫৫। কোন রাষ্ট্রবিজ্ঞানীর সরকারের আধুনিক শ্রেণিবিভাগ সর্বোত্তম? উত্তর : লিকক। ৫৬।মুসোলিনী কোন দেশের একনায়ক ছিলেন? উত্তর : ইটালী। ৫৭। যে শাসন ব্যবস্থায় রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা জনগণের হাতে ন্যস্ত থাকে তাকে কী বলে? উত্তর : গণতন্ত্র। ৫৮। গণতন্ত্রের জনপ্রিয় সংজ্ঞা কে দিয়েছেন? উত্তর : আব্রাহাম লিংকন। ৫৯। গণতন্ত্রের প্রকারভেদ কয়টি? উত্তর : ২ টি। ৬০। প্রত্যক্ষ গণতন্ত্র কোথায় প্রচলিত ছিল? উত্তর :প্রাচীন গ্রিসে। ৬১। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে কোন ধরনের গণতন্ত্র প্রচলিত - উত্তর :পরোক্ষ। ৬২।কোনটি আধুনিককালের সর্বাপেক্ষা জনপ্রিয় শাসন ব্যবস্থা? উত্তর :গণতন্ত্র। ৬৩। কোন ধরনের সরকারের রাষ্ট্রপ্রধান উত্তরাধিকারসূত্রে ক্ষমতা লাভ করে- উত্তর :নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। ৬৪।কোন দেধে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র- উত্তর :গ্রেট ব্রিটেন। ৬৫।কোন রাষ্ট্রের রাষ্ট্রপতি আইনসভার সদস্য নন? উত্তর :মার্কিন যুক্তরাষ্ট্র। ৬৬। কে দেশের জরুরী অবস্থায় দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন? উত্তর : রাষ্ট্রপতি।