মাগুরায় গ্রাম আদালত বিষয়ক সমন্বয় সভা

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ১৯:০৩
মাগুরায় গ্রাম আদাতল বিষয়ক সমন্বয় সভা সম্প্রতি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় বে-সরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েভ ফাউন্ডেশন এ সমন্বয় সভার আয়োজন করে। মাগুরা জেলা প্রশাসক মাসুদ আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা চেয়ারম্যান গোলাম রব্বানী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহাত আনোয়ার, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অপূর্ব কুমার মন্ডল, মহম্মদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সামসুদ্দোজা, ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী নজরুল ইসলাম, জেলা প্রকল্প সমন্বয়কারী শিশির কুমার দাস, মনিটরিং অফিসার শরিফুল ইসলাম, প্রশিক্ষণ কর্মকর্তা শহিদুজ্জামান প্রমুখ। সভায় জেলা শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানগণ উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধিনে অ্যাকটিভেটিং ভিলেজ কোর্টস ইন বাংলাদেশ প্রকল্পের আওতায় মাগুরার শ্রীপুর ও মহম্মদপুর উপজেলার ১৪ ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম চলছে। বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ওয়েভ ফাউন্ডেশন প্রকল্প বাস্তবায়ন করছে। গ্রাম আদালত চালু হওয়ার ফলে গ্রামীণ নারী, দরিদ্র ও অনগ্রসর জনগোষ্ঠী তাদের প্রতি সংগঠিত অন্যায়সমূহের বিচার সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতে গিয়ে বিচার চাইতে পারছে। ২০০৯ সাল থেকে বর্তমান সময় পর্যন্ত এ ১৪টি ইউনিয়নের গ্রাম আদালতে ৮১৯টি মামলা গ্রহণ করা হয়। এর মধ্যে ৭৪৮টি মামলা নিষ্পত্তি হয়েছে। চলমান মামলা রয়েছে ৭১টি। সভায় সরকারি কর্মকর্তা, এনজিও কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।