রাজশাহীতে ‘স্থানীয় সরকার কমিশন’ প্রতিষ্ঠার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ১৯:০৪
‘স্থানীয় সরকার কমিশন’ গঠনের দাবিতে সমপ্রতি রাজশাহীতে মানববন্ধন করেছে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম। স্থানীয় চাহিদার ভিত্তিতে বাজেট প্রণয়ন, নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা, কেন্দ ীয় সরকারের অতিরিক্ত কাজের চাপ হ্রাসে স্থানীয় সরকারকে দায়িত্ব প্রদান, দায়িত্ব অনুযায়ী কাজ হস্তান্তর ও আর্থিক ক্ষমতা প্রদান এবং গণতান্ত্রিক বিকেন্দ ীকরণের জন্য এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন লোকমোর্চার জেলা সভাপতি জামাত খান। স্বাগত বক্তব্য রাখেন গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের কেন্দ ীয় কমিটির সদস্য ও বরেন্দ উন্নয়ন প্রচেষ্টার পরিচালক ফয়েজুল¬াহ চৌধুরী। লিখিত বক্তব্য পড়ে শোনান বরেন্দ উন্নয়ন প্রচেষ্টার সমন্বয়কারী রাশেদ রিপন। প্রিপ ট্রাস্টের সমন্বয়কারী সাইদুজ্জামান সিপনের উপস্থাপনায় কর্মসূচিতে সুপ্র জেলা সভাপতি প্রফেসর ফজলুল হক, সিপিবি নেতা আবুল কালাম আজাদ, এসএসডিও পরিচালক আব্দুল মজিদ, বরেন্দ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী রোকসানা ফেরদৌসী প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা বলেন, গত নির্বাচনের আগে বর্তমান সরকার এবং বিরোধীদল উভয়েই স্থানীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের কথা বলেন। কিন্তু উভয় জোটই তাদের সেই প্রতিশ্রুতির কথা ভুলে গেছে। তারা স্বশাসিত স্থানীয় সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে গণতান্ত্রিক বিকেন্দ ীকরণ নীতি প্রণয়ন এবং কার্যকরের দাবি জানান।