ডা. জাফরুল্লাহ চৌধুরীর সঙ্গে স্বপ্ন প্যাকেজভুক্ত মায়েদের সাক্ষাত্

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ১৯:০৪
গণস্বাস্থ্য কেন্দ এর উদ্যোগে সমপ্রতি লক্ষ্মীপুরের রামগতি উপজেলার ৩নং চরপোড়াগাছা ইউনিয়নের হাজী এ গফুর উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প এর আয়োজন করা হয়। গণস্বাস্থ্য কেন্দ এর প্রতিষ্ঠাতা ডাঃ জাফরুল্লাহ চৌধুরী এ ক্যাম্পে উপস্থিত ছিলেন। এ সময় সরকারের মাতৃত্বকালীন ভাতা প্রাপ্ত ও বেসরকারি সংস্থা ডর্প এর স্বপ্ন প্যাকেজভুক্ত ১০ জন মা তার সাথে সৌজন্য সাক্ষাত্ করেন। ডাঃ জাফরুল্লাহ চৌধুরী প্রত্যন্ত চর রামগতি এলাকায় এসে স্বাস্থ্য ক্যাম্প পরিচালনা করার উদ্যোগ নেয়ায় মায়েরা তাকে ফুল দিয়ে বরণ করেন। ডাঃ জাফরুল্লাহ চৌধুরী মায়েদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন এবং মায়েদের স্বাস্থ্য সম্পর্কিত খোঁজ-খবর নেন। ডর্প রামগতি উপজেলা ওয়াস মনিটরিং কার্যক্রমের ফিল্ড ফ্যাসিলেটেটর গুলশান সুলতানা আয়োজনের সমন্বয়ের দায়িত্ব পালন করেন।