বেসরকারি মানবাধিকার সংস্থা নাগরিক উদ্যোগ ও বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের যৌথ উদ্যোগে সমপ্রতি স্বরূপকাঠিতে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ বাস্তবায়নে বর্তমান অবস্থা ও অন্তরায় শীর্ষক এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নাগরিক উদ্যোগের কর্মসূচি কর্মকর্তা হোজ্জাতুল ইসলাম সোহাগ। উপজেলা চেয়ারম্যান এসএম মুইদুল ইসলামের সভাপতিত্বে পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত গোলটেবিল আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসা. জাহানারা বেগম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. ইব্রাহিম খলিল, উপজেলা নির্বাচন অফিসার মো. খালিদ বিন রউফ, নাগরিক উদ্যোগের জেলা সমন্বয়কারী সুপ্রিয় দত্ত, উপজেলা সমন্বয়কারী আবুল কালাম আজাদ, ইউপি চেয়ারম্যান সুব্রত কুমার ঠাকুর, শেখর কুমার সিকদার, ইউপি সদস্যা ফাতেমা বেগম, শিল্পি খানম, নিলুফা ইয়াসমিন প্রমুখ। গোলটেবিল বৈঠকে সরকারি কর্মকর্তা, জন প্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও এনজিও কর্মীরা অংশ নেয়।
