বেতাগীতে ইউনিয়ন পরিষদ গভর্নেন্স প্রজেক্ট (ইউপিজিপি)’র অবহিতকরণ সভা বেতাগী উপজেলা পরিষদ ও সংশ্লিষ্ট প্রকল্পের উদ্যোগে মঙ্গলবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এবি এম গোলাম কবির, ডিডিএলজি ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম, গভর্নেন্স প্রকল্পের জেলা ফ্যাসিলেটর নূরুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি মিজানুর রহমান মজনু, ইউপি চেয়ারম্যান খ ম ফাহরিয়া সংগ্রাম আমিনুল ও মোঃ সুজন মল্লিক। সভায় সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি, ইউপি সদস্য ও সাংবাদিক অংশগ্রহণ করে।
