বেতাগীতে কৃষি ও খাদ্য নিরাপত্তা কর্মসূচির আওতায় ব্র্যাক উপজেলার ছোট মোকামিয়া ও দক্ষিণ করুনা গ্রামের ৪৮ জন কৃষক-কৃষাণীর মাঝে করলা ও মিষ্টি কুমড়া চাষাবাদের জন্য সোমবার অনুদান প্রদান করেন। ব্র্যাক বেতাগী কার্যালয় উপজেলা কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার আনুষ্ঠানিক ভাবে জনপ্রতি ৩ হাজার টাকা করে ৫৮ হাজার টাকা অনুদানের অর্থ বিতরণ করেন। এ সময় বক্তব্য রাখেন বেতাগী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম মন্টু, ব্র্যাকের খাদ্য নিরাপত্তা কর্মসূচির শাখা ব্যবস্থাপক শিশির সমাদ্দার, ইউপি সদস্য কুরসিয়া বেগম ও কৃষক কেশব চন্দ মণ্ডল।
