বেসরকারি সংস্থা স্পিড ট্রাস্ট-এর প্রোমোটিং ডেমোক্র্যাটিক ইনস্টিটিউশনস এন্ড প্রাকটিসেস (প্রদীপ) প্রকল্পের উদ্যোগে গত মঙ্গলবার বরিশালের গৌরনদীতে এক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
প্রদীপ প্রকল্পের গৌরনদী উপজেলা পাবলিক পলিসি ফোরামের সভাপতি পিটার এস রত্নর সভাপতিত্বে বেলা ১১টায় বেসরকারি সংস্থা কারিতাসের হল রুমে অনুষ্ঠিত পরামর্শ সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেস ক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি জহুরুল ইসলাম জহির, মো. জামাল উদ্দিন, স্পীড ট্রাস্টের প্রকল্প ব্যবস্থাপক মো. সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা ভূমি অফিসের কানুনগো আঃ ওহাব। বক্তব্য রাখেন প্রদীপ প্রকল্পের প্রগ্রাম অফিসার শাকিল ফেরদৌস, নাসরিন আকতার, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মো. আবুল কালাম, ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার মো. মফিজুর রহমান, উপজেলা পাবলিক পলিসি ফোরামের সদস্য একেএম শামছুল আলম, শাহানাজ পারভীন, মো. মাহাবুবুর রহমান শামীম, রত্না ঢালী প্রমুখ।
