ভেনিজুয়েলার নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী বৃহস্পতিবার বলেছেন, ডিক্রি জারির মাধ্যমে তাকে দায়িত্ব অর্পণই প্রমাণ করে যে তেলসমৃদ্ধ দেশটির নিয়ন্ত্রণ এখনো প্রেসিডেন্ট হুগো শ্যাভেজেরই হাতে। হুগো শ্যাভেজ স্বাক্ষরিত এক ডিক্রি বলে এলিয়াস জাওয়াকে দেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত করা হয়। কলাম্বিয়ার এক রেডিও স্টেশনকে জাওয়া বলেন, আমি পররাষ্ট্রমন্ত্রী, কারণ প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ এখনো দেশ চালাচ্ছেন এবং সিদ্ধান্ত দিচ্ছেন ।
তবে ভেনিজুয়েলার বিরোধী দল এই ডিক্রির সমালোচনা করে হুগো শ্যাভেজ কতটা সুস্থ তার ব্যাখ্যা দাবি করেছে। ৯,৩৫১ নম্বর ডিক্রিতে শ্যাভেজের স্বাক্ষর রয়েছে। এতে ‘কারাকাস’ লেখা থাকায় বিরোধী দলীয় আইন প্রণেতা কার্লোস বেরিজবেইতিয়া এই ডিক্রির স্বাক্ষরটি প্রকৃতই শ্যাভেজের কিনা তা নিয়ে ‘যৌক্তিক সন্দেহ’ রয়েছে উল্লে¬খ করে সরকারের প্রতি মূল নথিটি প্রকাশের দাবি জানান।
