রাণীনগরে জমিজমা বিরোধের জেরে এক ব্যক্তির পা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২০:৫০
নওগাঁর রাণীনগরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মাসুদ রানা (৪২) নামের এক ব্যক্তির দুপা ভেঙে দিয়েছে প্রতিপক্ষ। উপজেলার দুধিয়া গ্রামের আহত মাসুদের স্ত্রী মহিলা মেম্বার কামরুন নাহার শেলী জানান, কয়েক বিঘা জমি ও একটি ডিপটিউবয়েলের মালিকানার জের ধরে গত বৃহস্পতিবার তার স্বামী মাসুদ রানার সাথে একই গ্রামের প্রতিপক্ষের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। পরে তার স্বামী মাসুদ রানা আবাদপুকুর বাজার থেকে বাড়ি ফেরার পথে এলাকার কয়াকুঞ্চি-দুধিয়ার মাঝখানে আসলে প্রতিপক্ষের ১০/১২ জনের দল তার উপর হামলা করে। এ সময় প্রতিপক্ষের লোকজন মারপিট করে তার দুটি পা ভেঙে দেয়। স্থানীয় লোকজন দেখতে পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে রাণীনগর হাসপাতালে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে।