তালায় পশু চিকিত্সক নিখোঁজ

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২০:৫১
সাতক্ষীরার তালা উপজেলার ইসলামকাটী গ্রামের ইমান গাজীর পুত্র পশু চিকিত্সক আব্দুল কাদের গাজী (৫০) প্রায় এক সপ্তাহ নিখোঁজ। তার শরীর মাঝে মাঝে মৃদু কাঁপে, মুখে দাড়ি রয়েছে। তার সন্ধান পেলে ০১৭৭৬-৭৮১৮৬৭ নম্বরে জানাতে অনুরোধ করেছেন তার স্বজনরা। পান বরজে আগুন! তালার পল্ল¬ীতে পূর্ব শত্রুতার জের ধরে কতিপয় দুর্বৃত্ত এক কৃষকের পান বরজ পুড়িয়ে লক্ষাধিক টাকার ক্ষতি সাধন করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার রাতে উপজেলার উথালী গ্রামে। ক্ষতিগ্রস্ত কৃষক হলেন শেখ আবুল কাশেম।