হাজীগঞ্জ শহর আওয়ামী লীগের সম্মেলন ২৭ জানুয়ারি

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:০০
হাজীগঞ্জ শহর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২৭ জানুয়ারি সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২জন। একজন হলেন বর্তমান সভাপতি মাহবুব-উল-আলম লিপন, অপরজন বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতি, মেহের ডিগ্রি কলেজের সাবেক ভিপি আলহাজ্ব আ. মান্নান। সাধারণ সম্পাদক পদে প্রার্থী হলেন সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সত্য ভ্রত ভদ্র মিঠুন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, সৈয়দ আহম খসরু, সাবেক হাজীগঞ্জ শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও হাজীগঞ্জ শহর আওয়ামী লীগ সদস্য মোঃ মাহবুবুর রহমান মিলন ও শহর ছাত্রলীগের সভাপতি শুকুর আলম শুভ।