রামগড়ে ফেন্সিডিল ও মদ উদ্ধার, একজন গ্রেফতার

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:১২
রামগড় থানার কয়েকশ গজের মধ্যে ভারত সীমান্তবর্তী গ্রাম থেকে পুলিশ গত বৃহস্পতিবার একটি ঘরের মাটি খুঁড়ে ৮০ বোতল ফেন্সিডিল ও ভারতীয় মদ উদ্ধার করে। এ সময় পুলিশ ঐ ঘরের বাসিন্দা নূরজাহানকে (৫০) গ্রেফতার করে। রামগড় থানার অফিসার ইনচার্জ বেলাল উদ্দিন চৌধুরী জানান, গোপন সূত্রে খবর পেয়ে একদল পুলিশ ঐ বাড়িতে অভিযান চালান। এ সময় ঘরের মাটি খুঁড়ে ৪৯ বোতল ফেন্সিডিল ও ৩১ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়। এর সাথে জড়িত থাকার অভিযোগে ঐ ঘরের মালিক নূরজাহানকে গ্রেফতার করা হয়। ফুলবাড়িতে ফেন্সিডিল আটক এদিকে ফুলবাড়ি সংবাদদাতা জানান, দিনাজপুরের ফুলবাড়িতে বিজিবি ৪০ ব্যাটালিয়নের সদস্যরা গতকাল শুক্রবার দাউদপুর ও দাইনুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৭৬৯ বোতল ফেন্সিডিল আটক করে। তবে ফেন্সিডিল পাচারের সাথে জড়িত কাউকেই গ্রেফতার করতে পারেনি বিজিবি সদস্যরা।