আজ শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের সফরে গোপালগঞ্জ আসছেন। এদিন সকালে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌঁছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সের পাবলিক প্ল¬াজায় ঢাকাস্থ গোপালগঞ্জ জেলা সমিতি আয়োজিত ২০১২ সালের এস.এস.সি, এইচ.এস.সি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা।
দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্ট্যান্ডার্ড ব্যাংক টুঙ্গিপাড়ায় নতুন শাখার শুভ উদ্বোধন করবেন। বিকালে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন ও নির্মাণাধীন ভৌত অবকাঠামোর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। এরপর তিনি শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চত্বরে আয়োজিত মত বিনিময় সভায় যোগ দেবেন। পরে প্রধানমন্ত্রী গোপালগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসের নবনির্মিত ভবন উদ্বোধন ও হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের গোপালগঞ্জ আঞ্চলিক অফিসের কার্যক্রম উদ্বোধন করবেন।
