খুলনায় ৬৬ জনকে অর্পিত সম্পত্তি অবমুক্তি আদেশ হস্তান্তর

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:২৫
অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন অনুসারে গত বৃহস্পতিবার খুলনায় প্রথম ধাপে ৬৬ জন প্রকৃত মালিকের নিকট ‘অবমুক্ত আদেশ’ হস্তান্তর করা হয়েছে। খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) মেয়র তালুকদার আব্দুল খালেক আনুষ্ঠানিকভাবে এ আদেশ হস্তান্তর করেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সিটি মেয়র বলেন, বর্তমান মহাজোট সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে অভিশাপমুক্ত করতে অর্পিত সম্পত্তি ফেরত দিতে আইন করে তা বাস্তবায়ন করেছেন। এটি একটি যুগান্তকারী পদক্ষেপ। সভায় জানানো হয়, অর্পিত সম্পত্তি সংক্রান্ত এক হাজার ৯শটি আবেদনপত্র ‘অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ সংক্রান্ত জেলা কমিটি’র নিকট জমা পড়ে। এ পর্যন্ত ৭শটি আবেদনের ওপরে শুনানি গ্রহণ করা হয়েছে।