মোহনগঞ্জ পাঠাগারের রজতজয়ন্তী উদযাপন

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৩, ২১:২৫
মোহনগঞ্জ সাধারণ পাঠাগারের ২৫ বছরপূর্তি নানা কর্মসূচির মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। দু‘ দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন মোহনগঞ্জের লোক সাহিত্য বিশারদ গোলাম এরশাদুর রহমান। কেক কাটার দিয়ে শুরু হয় অনুষ্ঠান। গত বৃহস্পতিবার রাতে উত্সবের সমাপ্তি ঘটে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, ইউএনও মুহাঃ মিজানুর রহমান সরকার, পৌর মেয়র ও বিএনপি নেতা মাহবুবুন্নবী শেখ, বিএনপির সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন তালুকদার, সানাউল হক, শাহজাহান আলম বিপ্লব, প্রমুখ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বুধবার অনুষ্ঠান উদ্বোধনের আগে একটি বিশাল শোভাযাত্রা সারা শহর প্রদক্ষিণ করে। রাতে হুমায়ুন আহমেদের রচিত নাটক ১৯৭১ মঞ্চস্থ হয় নাটকটি পরিচালনা করেন আব্দুর রাজ্জাক মাস্টার। সার্বিক সহযোগিতায় ছিলেন অমল সরকার, সুলতান আহমেদ, আছহাব উদ্দিন খোকন। সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন তাপস ইকবাল, তাবিন্দা আক্তার নিপা, ঝরণা ধর, বাধন প্রমুখ।