বৃহস্পতিবার মুন্সীগঞ্জের প্রবেশদ্বার পশ্চিম মুক্তারপুরে একটিভ ফাইন কেমিক্যাল লিঃ ফ্যাক্টরীতে রিয়েকটর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। কারখানাটির প্রসেসিং রুমে পাউডার মিশ্রণকালে এই দুর্ঘটনা ঘটে। এ সময় ফ্যাক্টরীতে কর্মরত ১০ জন কর্মী আহত হয়। গুরুতর আহত আতিক (২৫), ফারুক (২৫), নয়ন চন্দ্র রায় (২৮) ও সজল বাল্মিকিকে (৩২) মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে আহত শ্রমিক বাল্মিকির অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূরে আলম দুলাল জানান, আমরা সেখানে যাওয়ার আগেই স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে চলে আসে।
