ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের সভাপতি-সাধারণ সম্পাদকসহ দুই শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে গতকাল শুক্রবার ২টি মামলা দায়ের করা হয়েছে। গত বৃহস্পতিবার ছাত্রলীগ-ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় এ মামলা দায়ের করা হয়।
থানা সূত্রে জানা যায়, ছাত্রলীগ নেতা তৌফিকুর রহমান হিটলার বাদী হয়ে ছাত্রদলের সভাপতি ওমর ফারুক ও সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদসহ ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এজহারভুক্ত ৫৭ জন ও অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন বাদী হয়ে গাড়ি ভাংচুরের ঘটনায় পৃথক ২টি মামলা দায়ের করেছে। এদিকে সংঘর্ষের দিন আটক ছাত্রদলের ৯ নেতাকর্মীকে কুষ্টিয়া কোর্টে চালান করা হয়েছে বলে জানিয়েছে ইবি থানা পুলিশ। গতকাল ইবি থানার ওসি শেখ আতিউর রহমান এ খবর নিশ্চিত করেছেন।
